×

ক্রিকেট

৮ সপ্তাহের জন্য ছিটকে গেলেন নাহিদ রানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম

৮ সপ্তাহের জন্য ছিটকে গেলেন নাহিদ রানা

ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে চোটে পড়া পেসার নাহিদ রানা অন্তত আট সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। বুলাওয়েতে ম্যাচ চলাকালে তার বাঁ পায়ের পেশিতে টান লাগে। পরীক্ষা-নিরীক্ষার পর সেটি গ্রেড-২ মাংসপেশির ছিঁড়ে যাওয়া (টিয়ার) হিসেবে শনাক্ত হয়েছে।

সিরিজের প্রথম ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করা নাহিদ দ্বিতীয় ম্যাচে মাত্র ২.৩ ওভার বল করেই মাঠ ছাড়তে বাধ্য হন। মাঠ ছাড়ার আগে তিনি ১৫ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

আরো পড়ুন: সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

বিসিবি সূত্রে জানা গেছে, নাহিদকে অন্তত এক মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এরপর শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া। ফলে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠেয় টেস্ট সিরিজে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

এদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে শরিফুল ইসলামের খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে। বিসিবি তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। তবে স্বস্তির খবর, চোট কাটিয়ে টেস্ট সিরিজে দলে ফিরতে প্রস্তুত লিটন দাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মোদির আশ্বাসেও থামছে না বিক্ষোভ, কোন পথে ভারতের আন্দোলন?

আলজাজিরার এক্সপ্লেইনার মোদির আশ্বাসেও থামছে না বিক্ষোভ, কোন পথে ভারতের আন্দোলন?

‘হাসপাতাল নয়, যেন উত্তর কোরিয়ায় ছিলাম’

সোনম ওয়াংচুক ‘হাসপাতাল নয়, যেন উত্তর কোরিয়ায় ছিলাম’

বিশ্বকাপের চমক ভোজিনিয়া যোগ দিলেন নতুন ক্লাবে

বিশ্বকাপের চমক ভোজিনিয়া যোগ দিলেন নতুন ক্লাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App