×

ক্রিকেট

যে সমীকরণে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:০৯ এএম

যে সমীকরণে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হারের পরও ফাইনালে যাওয়ার সুযোগ ছিল টাইগারদের। তবে গত রাতে আফগানিস্তানের বড় জয়ের পর সেই পথ আরও কঠিন হয়ে গেছে। এখন শেষ ম্যাচে জয়ের পাশাপাশি নেট রান রেটের হিসাবও মেলাতে হবে বাংলাদেশকে।

শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। হারলেই কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। অন্যদিকে, বাংলাদেশ জিতলে তিন দলের পয়েন্ট হবে সমান—২ করে। তখন ফাইনালে ওঠা দুই দল নির্ধারিত হবে নেট রান রেটের ভিত্তিতে।

বর্তমানে জিম্বাবুয়ের নেট রান রেট −০.৫৯। প্রথম ম্যাচে ৯৯ রানের জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ১৫৮ রানের বড় ব্যবধানে হারায় এই অবস্থায় রয়েছে দলটি। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ১৫৮ রানের বিশাল জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আফগানিস্তান। শেষ ম্যাচে ১০০ রানে হারলেও নেট রান রেটের হিসাবে শীর্ষস্থান ধরে রাখবে তারা।

তাই বাংলাদেশের আপাতত লক্ষ্য জিম্বাবুয়েকে পেছনে ফেলে ফাইনালে জায়গা করে নেওয়া। তবে সে জন্য বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই।

কত রানের জয় প্রয়োজন বাংলাদেশের?

আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করলে বাংলাদেশকে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে। তবেই নেট রান রেটে জিম্বাবুয়েকে ছাড়িয়ে ফাইনালে ওঠার সুযোগ তৈরি হবে। আর আফগানিস্তানকে টপকে গ্রুপের শীর্ষে থাকতে হলে জয়ের ব্যবধান হতে হবে অন্তত ১২৯ রান।

অন্যদিকে, পরে ব্যাট করলে সমীকরণ নির্ভর করবে আফগানিস্তানের সংগ্রহের ওপর। আফগানিস্তান ২৫০ রান করলে দ্বিতীয় স্থানে উঠতে বাংলাদেশকে ৪১.৩ ওভারের মধ্যে লক্ষ্য তাড়া করতে হবে। আর শীর্ষে উঠতে হলে জিততে হবে ২৬ ওভারের মধ্যে।

আফগানিস্তানের সংগ্রহ ২৮০ রান হলে দ্বিতীয় স্থানের জন্য বাংলাদেশকে ৪২ ওভারের মধ্যে জিততে হবে। শীর্ষে উঠতে হলে লক্ষ্য পেরোতে হবে ২৭.১ ওভারে।

আফগানিস্তান ৩০০ রান করলে দ্বিতীয় স্থানে ওঠার জন্য বাংলাদেশকে ৪২.২ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে। আর শীর্ষস্থান পেতে হলে লক্ষ্য তাড়া করতে হবে ২৮ ওভারে।

একইভাবে, আফগানিস্তান ৩২০ রান করলে বাংলাদেশকে দ্বিতীয় স্থানে ওঠার জন্য ৪২.৪ ওভারে এবং শীর্ষে উঠতে ২৮.৫ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।

প্রথম ম্যাচের হারই বড় বাধা

সব মিলিয়ে বাংলাদেশের সামনে সমীকরণ বেশ কঠিন। আগে ব্যাট করলে অন্তত ৪১ রানের জয় প্রয়োজন। আর রান তাড়া করতে নামলে আফগানিস্তানের সংগ্রহ অনুযায়ী প্রায় ৪১ থেকে ৪২ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে। অর্থাৎ, নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে হাতে রাখতে হবে প্রায় আট ওভার।

প্রথম ম্যাচে ৯৯ রানের হারই বাংলাদেশকে এমন কঠিন পরিস্থিতিতে ফেলেছে। এখন শেষ ম্যাচে বড় জয় তুলে নিয়ে নেট রান রেটের হিসাব মেলাতে পারে কি না, সেটিই দেখার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোর গ্যাং দমনে সরকারের নতুন সিদ্ধান্ত

কিশোর গ্যাং দমনে সরকারের নতুন সিদ্ধান্ত

ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

যে সমীকরণে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

যে সমীকরণে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে ১৪ জনের মৃত্যু

কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে ১৪ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App