×

অপরাধ

৩ কেজি হেরোইনসহ গ্রেপ্তার বতসোয়ানার নাগরিক রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০৫:৩৬ পিএম

৩ কেজি হেরোইনসহ গ্রেপ্তার বতসোয়ানার নাগরিক রিমান্ডে

বতসোয়ানার নাগরিক লেসেডি মোলাপিসি। ছবি: ভোরের কাগজ

প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন পাচার করার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার বতসোয়ানার নাগরিক লেসেডি মোলাপিসির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ জানুয়ারি) আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম। এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিল না। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রবিবার বিকেলে বিদেশি নাগরিক লেসেডি মোলাপিসি দোহা থেকে কাতার এয়ারলাইন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থেকে তাকে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটককৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক ২০ কোটি টাকার মতো। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App