×

অপরাধ

দুই বাসের চাপায় কিশোরের মৃত্যু: দুই চালকই মাদকাসক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০২:১০ পিএম

দুই বাসের চাপায় কিশোরের মৃত্যু: দুই চালকই মাদকাসক্ত

বুধবার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার চালক মো. মনির হোসেন (২৭) ও মো. ইমরানকে (৩৪) হাজির করা হয়। ছবি: ভোরের কাগজ

দুই বাসের চাপায় কিশোরের মৃত্যু: দুই চালকই মাদকাসক্ত
রাজধানীর মগবাজার মোড়ে দুই বাসের চাপায় কিশোরের মৃত্যুর ঘটনায় বাস দুটির চালককে আটক করেছে র‌্যাব। তাদের মধ্যে মো. ইমরান (৩৪) নামে একটি বাসের চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেও আরেক বাসের ড্রাইভিং সিটে ছিলেন হেলপার। চালকের অনুপস্থিতিতে তিনি বাসটি চালাচ্ছিলেন। তার বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। গত ২০ জানুয়ারি রাজধানীর মগবাজার মোড়ে বিকেল ৫টায় আজমেরী গ্লোরী পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করে বেপরোয়াভাবে চালানোর কারণে রাকিবুল হাসান (১৪) নামে এক কিশোর দুই বাসের মাঝে চাপা পড়ে নিহত হয়। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, গত ২০ জানুয়ারি মগবাজার মোড়ে বিকেল ৫টার দিকে আজমেরী গ্লোরী পরিবহনের দুটি বাসের মাঝে চাপা পড়ে আহত হন রাকিবুল হাসান (১৪) নামে এক কিশোর। ঘটনাস্থল হতে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর দুই ঘাতক ড্রাইভার বাস রেখে পালিয়ে যায়। ভিকটিম কিশোর ঘটনাস্থলে মাস্ক বিক্রি করছিল। তার মাস্ক বিক্রির আয়ে পরিবারটি চলে। ঘটনাটিতে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা সড়ক ও পরিবহন আইনে ২০ জানুয়ারি রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। র‍্যাব জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। র‍্যাব-৩ এর একটি দল গত ২৫ জানুয়ারি রাতে রাজধানীর পল্টন এলাকা এবং মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে আজমেরী গ্লোরী পরিবহনের দুটি ঘাতক বাসের চালক মো. মনির হোসেন (২৭) ও মো. ইমরানকে (৩৪) গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই ঘটনায় তাদের সংশ্লিষ্টতার তথ্য দেয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মনির হোসেন (২৭) জানায়, ইতোপূর্বে সে ৫ বছর মধ্যপ্রাচ্যে কর্মরত ছিল। গত তিন মাস পূর্বে বাংলাদেশে তার নিজ গ্রামের বাড়ি ভোলাতে আসে এবং প্রায় দেড় মাস পূর্বে ঢাকাতে কর্মসংস্থানের জন্য আসে। প্রায় এক মাস পূর্বে থেকে আজমেরী গ্লোরী গাড়ির চালকের সঙ্গে ওই গাড়িতে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা মজুরিতে হেলপারের কাজ শুরু করেন। তিনি মাঝেমধ্যে বাসটি নিজেও চালাতেন। গত ২০ জানুয়ারি বিকেল ৪টায় আজমেরী গ্লোরী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৫৭৮৭) সদরঘাট থেকে গাজীপুর চন্দ্রার উদ্দেশে গাড়ির মূল চালক চালিয়ে নিয়ে আসে। পথিমধ্যে চালক সুমন গুলিস্তানে এসে গাড়িটি হেলপার মনির হোসেনের দায়িত্বে দিয়ে যায়। মনির গাড়িটি চালিয়ে মগবাজার মোড়ে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, মগবাজার মোড়ের সিগন্যাল ছেড়ে দিলে দ্রুত গাড়ি দুটি এগিয়ে যাচ্ছিল, তাদের উদ্দেশ্য ছিল পরবর্তী স্টপেজে যে আগে পৌঁছাতে পারবে সে বাসের জন্য অপেক্ষারত বেশি সংখ্যক যাত্রীদের তার বাসে নিতে পারবে। এমতাবস্থায় অসুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে এক গাড়ি অপর গাড়িটিকে ওভারটেক করার সময় দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে ওই কিশোর। ঘটনার পরপরই দুই চালক মনির হোসেন ও ইমরান হোসেন বাস দুটি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইমরান হোসেন (৩৪) জানায়, সে ১০/১২ বছর যাবত আজমেরী গ্লোরী নামক কোম্পানির বাস চালিয়ে আসছে। ঘাতক বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৬০-৫৬) সে আনুমানিক দুই বছর ধরে চালাচ্ছে। যদিও সে এক সময় হেলপার ছিল। বিগত ৩ বছর পূর্বে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে। মালিকের নিকট হতে দৈনিক ৩ হাজার ৫০০ টাকা হারে বাসটি ভাড়ায় চালানো শুরু করে। গত ২০ জানুয়ারি ৪টার দিকে যথারীতি বাসটি নিয়ে সদরঘাট থেকে গাজীপুর চন্দ্রার উদ্দেশ্যে রওনা হয়। মগবাজারে গিয়ে দুর্ঘটনা ঘটায়। কমান্ডার মঈন বলেন, গ্রেপ্তার ইমরান মাদকাসক্ত। তার বিরুদ্ধে মাদকাসক্তির কারণে ২০২১ সালে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজমেরী গ্লোরী পরিবহনের ঘাতক বাসের একটির মূল চালক সুমন ও মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা মামলার প্রেক্ষিতে দুই ঘাতক বাসের চালকের দায়িত্বে থাকা দুজনকে গ্রেফতার করেছি। আসামিদের থানায় সোপর্দ করা হবে। বিজ্ঞ তদন্তকারী কর্মকর্তা যদি তদন্তে তাদের ব্যত্যয় বা দায় পান তাহলে অবশ্যই আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App