×

অপরাধ

যৌন হয়রানির ঘটনায় হলি ফ্যামিলির শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৯ এএম

যৌন হয়রানির ঘটনায় হলি ফ্যামিলির শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল।

যৌন হয়রানির অভিযোগে করা মামলায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

রবিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র জমা দেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) সালমান রহমান।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের (প্রসিকিউশন) উপপরিদর্শক (এসআই) মকবুলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। যৌন হয়রানির অভিযোগ এনে ওই শিক্ষকের বিরুদ্ধে গত বছরের ২৮ ডিসেম্বর রমনা থানায় মামলা করেন ভুক্তভোগী এক শিক্ষার্থী। মামলার পরদিন গ্রেপ্তার হন ওই শিক্ষক। আর জামিন পান গত ১৩ জানুয়ারি।

ওই শিক্ষার্থীর অভিযোগ, পরীক্ষায় পাস না করিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়ে ওই শিক্ষক তাকে মেসেঞ্জারে খারাপ প্রস্তাব দেন; প্রাইভেট পড়ার জন্য বাসায় যেতে বলেন। কিন্তু বাসায় যেতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন তিনি। তার আরও অভিযোগ, গত বছরের সেপ্টেম্বর থেকে শিক্ষক তাকে কূপ্রস্তাব দিয়ে আসছেন। এতে তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App