×

অপরাধ

৯৯৯ নম্বরে ফোন পেয়ে বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০০ পিএম

৯৯৯ নম্বরে ফোন পেয়ে বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ

প্রতীকী ছবি

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে নওগাঁর রাণীনগরে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে পুলিশ। আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়গাছা ইউনিয়নের বড়িয়া হটাৎপাড়া গ্রামে এ বাল্যবিবাহ বন্ধ করে দেয়া হয়। এতে করে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী।

উপজেলার বড়গাছা ইউপির ২ নম্বর ওয়ার্ডের মেম্বার খাসগড় গ্রামের মিঠু মণ্ডলের ছেলে রুহুল আমিনের (২২) সঙ্গে একই ওয়ার্ড বড়িয়া হটাৎপাড়া গ্রামের নবম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৫) শুক্রবার বিয়ের অনুষ্ঠানিকতা চলছিল। এ সময় থানা পুলিশ ওই বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করে দেয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, উপজেলার বড়িয়া হটাৎপাড়া গ্রামে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে জানতে পারে থানা পুলিশ। এরপর থানার এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগীতায় বাল্যবিবাহ বন্ধ করে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App