×

অপরাধ

রামগড়ে ছদ্মবেশী র‍্যাবের হাতে অস্ত্র ও গুলিসহ আটক ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫১ পিএম

রামগড়ে ছদ্মবেশী র‍্যাবের হাতে অস্ত্র ও গুলিসহ আটক ২

ছদ্মবেশী র‌্যাবের হাতে আটককৃত মিলন ও সোহেল। ছবি; ভোরের কাগজ

খাগড়াছড়ির রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকায় ছদ্মবেশী র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সাদা পোশাকধারী র‍্যাব সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলেন- আব্দুর রহিম মিলন (২৭) ও আমিনুল হক সোহেল (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যাবের সাদা পোশাকধারী কয়েকজন সদস্য ক্রেতা সেজে মাস্টারপাড়া এলাকায় একটি ফার্নিচারের দোকানে বসে মিলন ও সোহেলের কাছে অস্ত্র কেনার সময় সাদা পোশাকধারী আরও কয়েকজন র‌্যাব সদস্য ওই দোকানে অবস্থান নেন। এক পর্যায়ে ছদ্মবেশী র‌্যাবের সদস্যরা মিলনের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, একটি ম্যাগাজিন এবং সোহেলের কাছে দুই রাউন্ড তাজা গুলি সহ একটি ম্যাগাজিন উদ্ধার করে তাদের ফেনীতে নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাত আটটার দিকে তাদের রামগড় থানায় হস্তান্তর করা হয়।

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কর আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ফেনী র‌্যাব-৭ এর নায়েব সুবেদার নুরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

পলাশ মাহমুদ ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App