×

অপরাধ

২০ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ১০:৩২ এএম

২০ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

সোমবার নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তি। ছবি: সংগৃহীত

নওগাঁ ধামইরহাট উপজেলা থেকে ৪০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ। উদ্ধারকৃত কষ্টি পাথরের আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।

সোমবার (৭ মার্চ) রাতে উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর (দক্ষিণপাড়া) এলাকার রাজমিস্ত্রী কাউছার আলীর বাড়ি সংলগ্ন সিঁড়ি ঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন জেলার পত্নীতলা উপজেলার মধুইল গ্রামের বদরুদ্দীনের ছেলে হেলাল উদ্দিন (৬০) ও একই উপজেলার আকবরপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫০)। আটক হেলাল উদ্দিন পত্নীতলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আকবরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূলহোতা কাউছার আলী (৩০) ও তার স্ত্রী সুমি খাতুন (২৮) পালিয়ে যায়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক কাউছার আলী মূর্তি ক্রয় বিক্রয় চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন তাকে এনএসআই নজরদারিতে রাখে। সোমবার রাতে কাউছার আলী নিজ বাসার শয়নকক্ষে দুর্লভ কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উচ্চমূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে এনএসআই এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তিসহ হেলাল উদ্দিন ও আলতাফ হোসেনকে আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর কোর্ট হাজতে চালান করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App