×

অপরাধ

টিপু হত্যা পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার মুসার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২২, ০৩:৪৫ পিএম

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন ওমান থেকে দেশে ফিরিয়ে আনা মুসা। শুক্রবার (১০ জুন) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান এ কে এম হাফিজ আক্তার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

এ কে এম হাফিজ আক্তার বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মুসা। তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে শুটার মোহাম্মদ মাসুম ওরফে আকাশকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে তার দেওয়া জবানবন্দিতে মূল পরিকল্পনা ও সমন্বয়কারী হিসেবে মুসাকে উল্লেখ করেন। তারপর থেকেই মুসাকে আমরা খুঁজছিলাম।

ডিবি প্রধান বলেন, টিপুকে হত্যার পরিকল্পনা করে ঘটনার আগেই সুমন শিকদার দেশ ছেড়ে পালিয়ে যান। আমরা তদন্তের একপর্যায়ে জানতে পারি, তিনি ওমানে অবস্থান করছেন। তখন আমরা ইন্টারপোল বাংলাদেশ এনসিবি ওমানে ইন্টারপোল এনসিবির সঙ্গে যোগাযোগ করি। ওমান পুলিশ মুসাকে আটক করার পর সেখানকার পুলিশ আমাদের এসকর্ট পাঠিয়ে নিয়ে আসার জন্য বলে।

এরপর ডিবি মতিঝিল বিভাগের দুজন এডিসি ও পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল ডেস্কের একজন সহকারী কমিশনারকে ওমান পাঠানো হয়। তারা বৃহস্পতিবার মুসাকে নিয়ে দেশে ফেরেন।

হাফিজ আক্তার বলেন, আমরা মুসাকে ১৫ দিনের রিমান্ড চাইব। আগে গ্রেপ্তার আসামিদেরও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। আগে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্য ও সুমন সিকদার কাছে পাওয়া তথ্য যাচাই–বাচাই করা হবে এবং মুখোমুখি করা হবে।

এদিকে নিহত টিপুর স্ত্রী বারবার বলেছেন, সুমন সিকদার প্রধান পরিকল্পনাকারী হতে পারেন না। এর পেছনে অন্য কারও হাত রয়েছে। এ বিষয়ে ডিবি প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মুসাকে আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব। তখন অনেক তথ্যই বেরিয়ে আসবে।

শুটারকে বহনকারী মোল্লা শামীম দেশ ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে হাফিজ আক্তার বলেন, আমরা সব তথ্য যাচাই করছি। তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App