×

অপরাধ

হিজলায় তুচ্ছ ঘটনায় নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ১১:৫৬ এএম

হিজলায় তুচ্ছ ঘটনায় নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম

প্রতীকী

হিজলায় তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত বাবা মা ছেলে ৩ জনই হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের পূর্ব কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মৃত ইউনুস সিকদারের ছেলে আবদুল হক সিকদার (৬২) তার স্ত্রী মতিনুর বেগম (৫০) এবং ছেলে মইন উদ্দিন (২০)।

চিকিৎসাধীন আবদুল হক সিকদার বলেন, গত কয়েকদিন পূর্বে আমার ছেলে সঙ্গে তার মাদ্রাসার সহপাঠীদের সঙ্গে ঝগড়া হয়। বুধবার সকালে আমার ছেলে পরিষদে নতুন ভোটার হয়ে বাড়িতে ফিরে আসে। তখন তার ছেলের পিছু নিয়ে সহিদ ওহিদসহ সাকিল গ্রুপের ১৫/২০ জন আমাদের বাড়িতে প্রবেশ করে আতর্কিত হামলা চালায়। এ সময় আমি ও আমার স্ত্রী এগিয়ে আসলে আমাদেরও মারপিট করে গুরুতর আহত করে। হামলাকারী ওহিদের ভাই আবু বক্কর বলেন, এই হামলার সঙ্গে আমি কিংবা আমার ভাইয়েরা জড়িত নয়। তবে শুনেছি সাফিন ও সাকিলরা এ হামলা করছে।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হরিনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবদুল লতিফ খান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এভাবে একটি বাড়িতে ঢুকে হামলা করা চরম অন্যায়। তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া ঘটনার সত্যতা স্কীকার করে বলেন, এ ঘটনায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App