×

অপরাধ

চাঁদপুরে জেএমবি সদস্য আটক, র‌্যাবের কাছে হস্তান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৩:২৬ পিএম

চাঁদপুরে জেএমবি সদস্য আটক, র‌্যাবের কাছে হস্তান্তর

ছবি: ভোরের কাগজ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র এক সদস্যকে আটক করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র সাথে জড়িত থাকায় ফরিদগঞ্জ পৌরসভাধীন কেরোয়া এলাকার রওজাতুল কোরআন মাদ্রাসা থেকে জেএমবির পলাতক আসামি মুহিবুল্লাহকে (২৮) আটক করেন এসআই মো. সেলিম মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, র‌্যাবের দায়ের করা নারায়নগঞ্জের ফতুল্লা থানার মামলার (নং- ৫১, তারিখ: ২১/১০/২০২২ইং, ধারা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন ‘সংশোধিত ২০১৩’ এর ৮/৯/৩) পলাতক আসামী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নয়নতলা এলাকার আমিনুল ইসলামের ছেলে মহিবুল্লাহকে আটক করে। সে জেএমবির সদস্য বলে জানায় র‌্যাব। পরে আটককৃত ওই জঙ্গী সদস্যকে ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার রাতে র‌্যাব-৩ এর সদস্যদের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র সদস্য পলাতক আসামী মহিবুল্লাহ গত কয়েক মাস যাবত পৌরসভাধীন কেরোয়া এলাকার রওজাতুল কোরআন মাদ্রাসায় চাকুরি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আমারা তাকে আটক করে র‌্যাব-৩ এর কাছে হস্তান্তর করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App