×

অপরাধ

স্বেচ্ছাসেবক নেতার দায়ের কোপে বড় ভাই নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ১২:৩০ পিএম

স্বেচ্ছাসেবক নেতার দায়ের কোপে বড় ভাই নিহত

আটক হোসেন আহমেদ। ছবি: ভোরের কাগজ

লক্ষ্মীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই হোসেন আহমেদের দায়ের কোপে বড় ভাই তোফায়েল আহমেদের (৫২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) রাত সাড়ে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকার দমদমা পুকুরপাড়ের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ, সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন ও শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) জহিরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তোফায়েল ওই এলাকার আজিজ উল্যা দফাদার বাড়ির মৃত মন্তাজুর রহমানের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঢাকায় থাকেন। তিনি একাই গ্রামের বাড়িতে থাকেন। হোসেন আহমেদ তার আপন ছোট ভাই। তিনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়দের জানায়, এশার নামাজ পড়ে তোফায়েল স্থানীয় একটি দোকানে চা খেতে যান। চা খেয়ে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় দমদমা দিঘিরপাড়ে হোসেন তার ওপর হামলা করে। একপর্যায়ে তার দুই পায়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়দের ধারণা, দা দিয়ে কোপানোর পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। তবে ঘটনাস্থলে কেউই উপস্থিত ছিলেন না।

স্বজনদের ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রায়ই তোফায়েল ও হোসেনের সঙ্গে ঝগড়া হতো। বুধবার সকালে তোফায়েলের সঙ্গে হোসেনের স্ত্রী জেসমিন বেগমের কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় হোসেন বাড়িতে এলে জেসমিন তার কাছে বিচার দেয়। এ সময় জেসমিন জানায় তোফায়েল তাকে মারধর ও গলা টিপে ধরে। এসব শুনে ক্ষিপ্ত হয়ে দা নিয়ে ঘর থেকে বের হয় হোসেন। পরে বাড়ি ফেরার সময় পথে হামলা করে দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে হত্যা করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App