×

অপরাধ

বিএনপির ৮০ নেতাকর্মী ‘গায়েবি’ মামলার আসামি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ১১:১৫ এএম

বিএনপির ৮০ নেতাকর্মী ‘গায়েবি’ মামলার আসামি

ছবি: সংগৃহীত

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করেছে পুলিশ। বিটিসিএল ভবন ধ্বংসের ষড়যন্ত্র ও সরকারের বিরুদ্ধে নাশকতার অভিযোগে খুলনা থানায় এই মামলা দায়ের করা হয়।

রবিবার (৪ ডিসেম্বর) রাতে খুলনা সদর থানার এসআই শাহীন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ ৮০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহম্মেদ ইস্তি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু, সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েত, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, নগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, ২১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ফরিদ মোল্লা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৩ ডিসেম্বর রাত নয়টা ২৫ মিনিটে আসামিরা টেলিকমিউনিকেশন ভবন ধ্বংসের মাধ্যমে টেলিযোগাযোগ তথা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধনসহ সরকারের বিরুদ্ধে নাশকতা করার উদ্দেশ্যে বিটিসিএল ভবনের দক্ষিণ গেটে অস্ত্র ও ককটেল নিয়ে সমবেত হয়। পরে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে তারা পালিয়ে যায়।

খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, ঘটনাস্থল থেকে তিনটি ককটেলসহ তিনজনকে আটক করা হয়। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App