×

অপরাধ

মুরাদনগরে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১২:৩১ পিএম

মুরাদনগরে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার মুরাদনগরে প্রাইভেটকারে মাদক পাচারকালে ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) আটক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাঙ্গরা (পশ্চিম) ইউপির দিঘীরপাড় কাউনিয়া মুড়ি সড়কে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ফরিদপুর জেলার বোয়ালমারীর দাতপুর ইউপি'র বাবলু মোল্লার ছেলে জুয়েল রানা (২৩)।

পুলিশ সুত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা হইতে একটি সাদা রংয়ের প্রাইভেটকার গাঁজা ভর্তি করে ফরিদপুরের উদ্দেশ্যে প্রাইভেটকার যোগে মাদকের চালান সড়কপথে বাঙ্গরা বাজার হয়ে ফরিদপুর যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার সময় বাঙ্গরা (পশ্চিম) ইউপির দিঘীরপাড় সংলগ্ন এলাকায় সড়কে সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে গতিরোধ করলে গাড়ি থামিয়ে দ্রুত মাদক ব‍্যবসায়ী পালিয়ে যাওয়ার পথে একজনকে আটক করে পুলিশ।

পরবর্তীতে ঢাকা মেট্রো গ ১২-৮৯৪৩ নম্বরের সাদা রংয়ের প্রাইভেটকার তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। জব্দকৃত প্রাইভেট কারের মূল্য অনুমান ৫ লক্ষ টাকা এবং উদ্ধারকৃত গাঁজার মূল্য অনুমান ১ লক্ষ ত্রিশ হাজার টাকা হবে বলে জানা যায়।

বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদায়ী বার্তায় মেসির হৃদয়ছোঁয়া যত কথা

বিদায়ী বার্তায় মেসির হৃদয়ছোঁয়া যত কথা

রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা

রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App