×

অপরাধ

পরকীয়া আসক্ত স্বামীকে ফেরাতে না পেরে স্ত্রীর আত্মহত্যা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০৩:২৮ পিএম

পরকীয়া আসক্ত স্বামীকে ফেরাতে না পেরে স্ত্রীর আত্মহত্যা!

ছবি: সংগৃহীত

পরকীয়ায় আসক্ত স্বামীকে সঠিক পথে আনতে চেয়েছিলেন স্ত্রী সাবিনা। ব্যর্থ হয়ে শেষপর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে বলে অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। বরগুনার পাথরঘাটায় স্বামীর পরকীয়া সইতে না পেরে বাগানের আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে সাবিনা (২৮) নামে দুই সন্তানের জননীর আত্মহত্যার ঘটনায় স্তব্দ এখন গোটা এলাকা।

রবিবার (১ জানুয়ারি) বছরের প্রথমদিনে এমন ঘটনা কাঙ্খিত ছিল না পরিবারের। সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় এমন-ই একটি ঘটনা ঘটে।

নাচনাপাড়া ইউনিয়নের বাইনতলা ৪ নং ওয়ার্ডের কামাল ফরাজির মেয়ে সাবিনা এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিদ্দিক হাওলাদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ফজরের নামাজ পড়ে স্বামীর বাড়ির পিছনের দিকে যায় সাবিনা। এরপর বাগানের আম গাছের সাথে গরুর রশি দিয়ে ঝুলে থাকতে দেখে পাথরঘাটা থানা পুলিশকে খবর দেন এলাকাবাসী ।

সাবিনার মা মিনারা বেগম অভিযোগ করে বলেন, সাবিনার স্বামী সিদ্দিক তার বড় ভাইয়ের স্ত্রী পলির সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত ছিল। এ বিষয় নিয়ে বেশ কয়েকবার সালিস বৈঠক হয়েছে। এরপরও সিদ্দিককে ফেরানো যায়নি। এছাড়াও সিদ্দিকের মা বিভিন্ন সময় সাবিনাকে নির্যাতন করে আসছিল বলেও অভিযোগ করেন তিনি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সঞ্জয় মজুমদার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে আজ সোমবার পর্যন্ত ওই বাড়ির সবাই পালাতক রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বলা যাবে মৃত্যুর প্রকৃত রহস্য কি ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App