×

অপরাধ

সরিষাবাড়ীতে ২ শুটারগানসহ যুবক গ্রেফতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০৮:০৮ পিএম

সরিষাবাড়ীতে ২ শুটারগানসহ যুবক গ্রেফতার

ছবি: ভোরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে দুটি শুটারগান ও ১৫ গ্রাম হেরোইনসহ সাব্বির শান্ত (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪ এর একটি দল।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আটককৃত শান্ত উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে বলে জানা গেছে।

র‌্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান বলেন, রবিবার (১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাদান ইউনিয়নের নলদাইর গ্রামে সাব্বিরের বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় রান্না ঘর থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি কিলিং চেইন, দুইটি ১২ বোর শিসা কার্তুজ, একটি মোবাইল সেট ও ১৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। পরে সাব্বিরের তথ্যের ভিত্তিতে তার সহযোগী একই গ্রামের আহসান হাবিব রনির (৩০) বাড়িতেও অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি বিদেশি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। তবে আহসানকে আটক করা যায়নি। সে পলাতক রয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, শান্ত ও রনির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে র‌্যাব। শান্তকে থানায় হস্তান্তরের পর সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App