×

অপরাধ

কারওয়ান বাজার মোড়ের সেই ছিনতাইকারী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২০, ০১:৫৫ পিএম

কারওয়ান বাজার মোড়ের সেই ছিনতাইকারী গ্রেপ্তার

কারওয়ানবাজার থেকে আটক ছিনতাইকারী

রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও টান দিয়ে যাত্রীদের মালামাল ছিনিয়ে নেওয়া সেই চোর ও ছিনতাইকারী সোহেল (৩০) কে গ্রপ্তার করেছে পুলিশ। ২২ জুন সোমবার রাত সোয়া ১০টার দিকে তেঁজগাও থানা পুলিশের একটি দল ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

গ্রেপ্তার সোহেলের ভাষ্য, তিনি একজন মাদকসেবী। রাতের বেলা মাদক সেবন করে ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকার ফুটওভার ব্রিজ ও রাস্তার পাশে ঘুমিয়ে থাকেন আর দিনের বেলা সুযোগ বুঝে মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও ছিনতাই করেন। তার গ্রামের বাড়ি শরিয়তপুর। তিনি ঢাকা শহরে ভাসমান ব্যক্তি হিসেবে বসবাস করে আসছেন।

এর আগে ২২ জুন সন্ধ্যা সাতটার দিকে একটি জাতীয় দৈনিক পত্রিকায় ছিঁচকে চোর সোহেলের চুরি -ছিনতাইয়ের বিভিন্ন কলাকৌশল নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসা মাত্রই সোহেলকে ধরতে অভিযানে নামে পুলিশ। প্রতিবেদন প্রকাশের সাড়ে তিন ঘণ্টা পেরুনোর আগেই পুলিশের অভিযানে সোহেল গ্রেপ্তার হয়। এ ছাড়াও ফার্মগেট, কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় চুরি ও ছিনতাইয়ের সাথে যুক্ত মাদকসেবী ও ভাসমান অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App