×

অপরাধ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির নামে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১০:৩১ পিএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির নামে মামলা

মামলায় অজ্ঞাত আসামি রয়েছে দেড়শতাধিক।

রংপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সংসদ সদস্য এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৪৬ জনের মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি রয়েছে দেড়শতাধিক।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে এ মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত জিমের বাবা রবিউল ইসলাম।

আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী আলাউদ্দিন বিষটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৯ জুলাই রংপুর নগরীর সিটি পার্ক মার্কেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় পুলিশ এলোপাথাড়ি গুলি করে। এসময় জিম নামের এক শিক্ষার্থীর চোখে গুলি লাগে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে তার চোখ নষ্ট হওযার কথা জানান চিকিৎসক। এই ঘটনায় প্রায় দেড় মাস পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪৬ জনের নামে মামলা হয়েছে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App