×

অপরাধ

সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীসহ ১০৩ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০১:৩৫ পিএম

সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীসহ ১০৩ জনের বিরুদ্ধে মামলা

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গাজীপুরের কোনাবাড়ি থানায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ আওয়ামী লীগের ১০৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে বিএনপি সমর্থক রাসেল হোসেন (২০) গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় এ মামলা দায়ের করে তার মামা মো. মিলন।

মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৩ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, গত ৫ আগস্ট বিকেলে তিনি ও তার ভাগিনা মো. রাসেলসহ কোনাবাড়ী ও বাইমাইল এলাকার ৩০-৩৫ বিএনপি সমর্থক ও জনতা আওয়ামী লীগ সরকারের পতনের পর বিজয় মিছিল নিয়ে কোনাবাড়ী বাজারে যাচ্ছিল। পল্লী বিদ্যুৎ ফ্লাইওভারের নিচে পৌঁছালে এজাহারভুক্ত প্রথম তিন আসামির হুকুমের গুলিতে রাসেল আহত হন।

এর আগে গত সোমবার রাতে কোনাবাড়ি থানায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হককে প্রধান আসামি করে আরেকটি মামলা দায়ের করা হয়।

আরো পড়ুন : আদালতে শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলা, আদেশ নিয়ে হট্টগোল


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App