×

অপরাধ

আমু-শাহজাহান ওমরসহ ৬২ জনের নামে মামলা

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম

আমু-শাহজাহান ওমরসহ ৬২ জনের নামে মামলা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত

অস্ত্র-বিস্ফোরক আইনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার, আফজাল হোসেন রানা ও প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি বিজয় কুমার সরকার বাদী হয়ে  মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে বেলা সাড়ে ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা শহরের রোনালস রোডে সমবেত হন। এসময় সাবেক সাবেক সংসদ সদস্য আমির খান আমু, ব্যারিস্টার শাহজাহান ওমরের নির্দেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় তারাসহ ৬২ জনকে আসামি করে মামলা করা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী আল মাহাবুব সুমন জানান, আমির হোসেন আমু ও ব্যারিস্টার শাহজাহান ওমর বিরুদ্ধে একটি নালিশি অভিযোগ দায়ের করা হয়েছে। আদালত মামরাটি ঝালকাঠি সদর থানার কর্মকর্তাকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আদেশের কপি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। কপি হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন : সাবেক মন্ত্রী তাজুল ও প্রতিমন্ত্রী মহিববুরের ব্যাংক হিসাব জব্দ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App