×

অপরাধ

সালমান এফ রহমানসহ ১৭৩ জনের নামে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ পিএম

সালমান এফ রহমানসহ ১৭৩ জনের নামে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক এমপি হারুন অর রশিদসহ ১৭৩ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরো ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) উপজেলার কলাকোপা ভৈরাহাটি গ্রামের ফাতেমা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, শেখ হাসিনা সরকার পতনের ১ দফা দাবিতে গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্র-জনতা শান্তিপূর্ণ কর্মসূচীতে অবস্থান করছিল। এসময় হামলাকারীরা সালমান এফ রহমানের নির্দেশে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আন্দোলনকারীদের ওপর আক্রমণ করে। তারা  ছাত্র-জনতার ওপর শর্টগানে ছিটা গুলি ছোড়ে এবং লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে বাদীসহ কিছু শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন।

আরো বলা হয়েছে, পরের দিন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বাদীর শরীর থেকে ২৭টি গুলি বের করে। চিকিৎসা নিয়ে আসামিদের নাম সংগ্রহে দেরি হওয়ায় এজাহার দায়েরে দেরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন : সাবেক গণপূর্তমন্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা 


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App