×

অপরাধ

শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম

শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শাজাহান খান।

রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শাজাহান খানকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর আদালতে তোলা হবে শাজাহান খানকে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০ আগস্ট হাজারীবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ওই মামলার ২৩ নম্বর আসামি। পুলিশ তার ১০ দিনের রিমান্ড চাইবে।

এর আগে, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। একই আসন থেকে পরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ সাল থেকে তাকে নৌপরিবহন মন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। নৌপরিবহন মন্ত্রী থাকাকালীন তার বিরূদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

আরো পড়ুন : সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার, ডিবি হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App