×

অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও শহীদুল হক। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও শহীদুল হকের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আবুল হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণ করে হত্যার অভিযোগে মামলাটি করেন আবুল হোসেনের স্ত্রী জুলেখা বেগম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গোমস্তাপুর আমলী আদালতে এই মামলার আবেদন করেন তিনি।

মামলার অন্যান্য আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সাবেক উপ-পরিদর্শক মোজাম্মেল হক (৫০), গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুরের সেরাফত আলী খানের ছেলে মুনিরুল ইসলাম টুলু (৫০) ও একই এলাকার ইদ্রিশ আলীর ছেলে মো. মোরসালিনসহ (৩৪) অজ্ঞাত আরো ১৫-২০ জন।

বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের শাসনামলে আবুল হোসেনকে অপহরণ করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর আমালী আদালতে তার স্ত্রী জুলেখা বেগম মামলার আবেদন করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব আগামী ১৮ সেপ্টেম্বর মামলাটি আদেশের জন্য দিন ধার্য করেন।

আরো পড়ুন : যে মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর বিকেলে আদালত থেকে বাড়ি ফেরার পথে রহনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব ও পুলিশের সদস্যরা আবুল হোসেনকে তুলে নেন। ঘটনার পরদিন তার স্ত্রী জুলেখা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আবুল হোসেনের মরদেহ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। মরদেহ ফেরত নিতে গেলে র‌্যাব ও পুলিশের সদস্যরা ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দ্রুত সময়ের মধ্যে দাফনের নির্দেশ দেন। পরবর্তীতে জুলেখা মামলা করতে গেলে আসামিরা ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে মামলা করতে দেননি।

মামলার বাদী জুলেখা বেগম বলেন, দুই সন্তান নিয়ে নিদারুণ কষ্টে দিন পার করছি। আমার স্বামীকে নির্মমভাবে ক্রসফায়ার করে র‌্যাব ও পুলিশের সদস্যরা। তখন এ ঘটনায় মামলা করতে গেলে আসামিরা আমাকেও হত্যার হুমকি দেয়। ফলে সেসময় স্বামীর হত্যার বিচার চেয়েও পাইনি।

তিনি আরো বলেন, আমার স্বামী বিএনপি সমর্থন করত। এটাই ছিল তার অপরাধ। এই অপরাধে আসামিরা তাকে অপহরণ করে হত্যা করে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App