×

অপরাধ

হাসপাতালে কাজী জাফর উল্যাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম

হাসপাতালে কাজী জাফর উল্যাহ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। ছবি : সংগৃহীত

গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাজী জাফর উল্যাহকে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতের দিকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বাসায় থাকা অবস্থায় তিনি অসুস্থবোধ করছিলেন। পরে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। অসুস্থবোধ করায় তাকে বুধবার রাতে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. রবিউল হোসেন ভূঁইয়া বলেন, বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলমান রয়েছে।

আরো পড়ুন : কাজী জাফর উল্যাহ গ্রেপ্তার

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

বড়পাথরে নৌকাডুবি নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App