×

অপরাধ

আবারো গ্রেপ্তার ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম

আবারো গ্রেপ্তার ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া। ছবি : সংগৃহীত

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ৭ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে। এরপর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের নামে হত্যার’ অভিযোগে গ্রেপ্তার ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।

আরো পড়ুন : যৌথ অভিযান: ১৮৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৮৪

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App