×

অপরাধ

সাবেক এমপি দবিরুল ও তার ছেলের বিরুদ্ধে সংখ্যালঘুদের শতবিঘা জমি দখলের অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম

সাবেক এমপি দবিরুল ও তার ছেলের বিরুদ্ধে সংখ্যালঘুদের শতবিঘা জমি দখলের অভিযোগ

দবিরুল ইসলাম ও তার ছেলে মাজহারুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত

সংখ্যালঘুদের শত বিঘা জমি দখল ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের সাবেক এমপি দবিরুল ইসলাম ও তার ছেলের বিরুদ্ধে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন অভিযোগ অনুসন্ধানে দুদকে আবেদন করেছেন। 

আবেদনে বলা হয়েছে, ঠাকুরগাঁও-২ আসনের এমপি নির্বাচিত হওয়ার পর দবিরুল অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলেন। এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তার ছেলে মাজহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে নির্যাতন-নিপীড়ন ও সংখ্যালঘুদের জমি দখলের এস্তার অভিযোগ উঠেছে।

এর মধ্যে দিনাজপুরের বালিয়াডাঙ্গীর পাড়িয়া ইউনিয়নে রনবাগ ইসলাম টি এস্টেট কোম্পানি লিমিটেড নামের একটি চা বাগান গড়ে তুলেছেন দবিরুল। ১০৬ একর আয়তনের ওই বাগানের মাঝখানে স্থানীয় অকুল চন্দ্র সিংয়ের ২১ বিঘা, ভাকারাম সিং ও জনক চন্দ্র সিংয়ের ২৭ বিঘা, থোনরাম সিংয়ের ২৪ বিঘা, ক্ষুদনলালের ২৪ বিঘাসহ ১০ পরিবারের চা বাগান ও আবাদি জমি আছে। অভিযোগ রয়েছে, এসব জমি দখলের চেষ্টা করছেন দবিরুল ও তার ছেলে। এর জন্য জমির মালিকদের হুমকি দেয়া হচ্ছে।

আরো পড়ুন : সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার

আবেদনে বলা হয়, গত ১৯ জুন সুজনের নেতৃত্বে টি এস্টেট কোম্পানির তত্ত্বাবধায়ক একরামুল হকসহ বেশ কয়েকজন অকুল চন্দ্র সিং, ডাকারাম সিং ও জনক চন্দ্র সিংয়ের ওপর হামলা চালান। তারা চা বাগানের জমি সুজনের নামে লিখে দেয়ার জন্য জোর করে স্ট্যাম্পে অকুল চন্দ্রের স্বাক্ষর নেয়ার চেষ্টা করেন।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও দবিরুল ও তার ছেলের বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখল ও নির্যাতনের বিষয়টি উঠে আসে। দবিরুল ও তার ছেলে শুধু দুর্নীতি নয় বরং সংখ্যালঘুসহ অন্যান্যদের সম্পত্তি দখল করে সীমাহীন দুর্নীতি করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App