×

অপরাধ

সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের জামিন নামঞ্জুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম

সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের জামিন নামঞ্জুর

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনের জামিন নামঞ্জুর করে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ছাত্র আন্দোলনে বিস্ফোরক ব্যবহারসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া ও দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় তাকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের তোলা হলে জামিন নামঞ্জুর করেন আদালতের বিচারক নিত্যানন্দ সরকার। 

বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু বিষয়টি নিশ্চিত করেছেন। অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত ১৭ আগস্টে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তখন থেকেই তিনি কারাগারে আছেন। এরপর ঠাকুরগাঁও রোডের ঘটনায় দুইজন বাদী হয়ে তার নামে দুটি হত্যা মামলা দায়ের করেন। যেহেতু রমেশ চন্দ্র সেন আগে থেকেই গ্রেপ্তার ছিল তাই হত্যার দুটি মামলায় তাকে পুনঃগ্রেপ্তার দেখানো হয়েছে। 

উল্লেখ্য, গত ৫ আগস্টে ঠাকুরগাঁও রোড এলাকায় ৪ জন নিহত হওয়ার ঘটনায় রমেশ চন্দ্র সেনকে প্রধান আসামি করে গত ২১ আগস্ট রাতে সদর থানায় ৭৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন সদর উপজেলার আরাজি পাইক পাড়া গ্রামের জাকির হোসেন।

একই ঘটনায় ২ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলা হরিনারায়নপুর মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে জামায়াত নেতা মো. ফজলে আলম ওরফে রাসেদ ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরো একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।

আরো পড়ুন : খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যার নীলনকশা: শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App