×

অপরাধ

সাবেক এমপি হেনরি গ্রেপ্তারে সিরাজগঞ্জে মিষ্টি বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০২:৫০ পিএম

সাবেক এমপি হেনরি গ্রেপ্তারে সিরাজগঞ্জে মিষ্টি বিতরণ

দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন। ছবি : ভোরের কাগজ

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবু তালুকদারকে গ্রেপ্তার করায় সিরাজগঞ্জের মানুষ খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছেন। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার মো. দেলোয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯। দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের পর থেকে সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী মো. লাবু তালুকদার বেশ কয়েক দিন যাবত গোপনে এখানে আশ্রয় নিয়েছিলেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর সোনাপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে স্বামীসহ হেনরিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী মৌলভীবাজারের আত্মগোপনে আছেন এমন খবরে অভিযান চালায় র‍্যাব-৯ এর একটি বিশেষ দল। এসময় থানা সদর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তারের পর সিরাজগঞ্জে বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে।

আরো পড়ুন : স্বামীসহ গ্রেপ্তার সাবেক এমপি হেনরি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App