×

অপরাধ

যশোর জেলা আ.লীগের সভাপতি মিলন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:১৭ এএম

যশোর জেলা আ.লীগের সভাপতি মিলন গ্রেপ্তার

জেলা বিএনপির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর এ মামলা করেন। ছবি : সংগৃহীত

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর ফুলবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা ও প্রাণনাশের ঘটনায় দায়ের জেলা বিএনপির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর এ মামলা করেন।

ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ নেতা মিলনের বিরুদ্ধে জমি দখল, হামলা, লুটপাটসহ বেশিকিছু অভিযোগ রয়েছে। গত ৯ সেপ্টেম্বর যশোরে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মিলনসহ আওয়ামী লীগের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

আরো পড়ুন : কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App