×

অপরাধ

তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রল বোমাসদৃশ বোতল নিক্ষেপ-ছুরিকাঘাত, আহত ৪, আটক ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১১:২২ পিএম

তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রল বোমাসদৃশ বোতল নিক্ষেপ-ছুরিকাঘাত, আহত ৪, আটক ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা পেট্রল বোমাসদৃশ একটি বোতল ছোড়ে। অবিস্ফোরিত অবস্থায় যা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

বাহিনীটি বলছে, পেট্রল বোমাসদৃশ বোতলটির বিস্ফোরণ না ঘটলেও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তাতে বেশ  কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯) নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

ডিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁতীবাজার পূজামণ্ডপের পেছনে তিনজন ছিনতাইকারী এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করার সময় ধরে ফেলার চেষ্টায় ৪ জনকে ছুরিকাঘাত করে।

ওসি বলেন, ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা একটি পেট্রল বোমাসদৃশ বোতলও নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় আনা হয়েছে। 

জানতে চাইলে লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ নিয়ে পর্যালোচনা চলছে৷

বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, আটক তিন ছিনতাইকারীদের হাতে কাঁচি, ছুরি পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তারা সবাই মুসলমান। তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য ঘটনাস্থল থেকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। আহতরা হলেন-ঝন্টু (৪৫), সাগর (৩৮), খোকন (৩৫) ও বৃত্ত (২৬)। বর্তমান তাঁতীবাজার পূজামণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App