×

অপরাধ

অবৈধ সম্পদ অর্জন

আমু ও কামরুলসহ ৪ জনের দুর্নীতি অনুসন্ধানে দুদক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 আমু ও কামরুলসহ ৪ জনের  দুর্নীতি অনুসন্ধানে দুদক

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং দুজন পৌর মেয়রের দুর্নীতি অনুন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। দুদকের সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর তার নির্বাচনী এলাকার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী, নৈশপ্রহরী ও আয়া নিয়োগে দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছেন। এছাড়া ঝালকাঠির এলজিইডি, শিক্ষা-প্রকৌশল, গণপূর্ত অধিদপ্তরসহ সব প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ থেকে অনৈতিকভাবে মোটা অঙ্কের টাকা আদায় করতেন তিনি। দুদক জানায়, আমু ধানমন্ডির ১৫ নম্বর রোডে ৭২৭/এ নম্বর প্লটে অবস্থিত কেয়ারী প্লাজায় দুটি ফ্ল্যাট ক্রয় করেছেন।

সাভারের বাটপাড়া মৌজায় ৪৮ লাখ ৭২ হাজার টাকায় অকৃষি জমি এবং রাজধানীর মিরপুরের রূপনগরে এক কোটি ৩১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের বাণিজ্যিক প্লট রয়েছে তার। তার নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ও অন্যান্য বিনিয়োগের তথ্য পাওয়া গেছে ১১ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৮৩৮ টাকার। তার নিজ নামে মোট স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে ২০ কোটি ৩২ লাখ ১০ হাজার ৮৩৮ টাকার। বাস্তবে এসব সম্পদ ছাড়াও দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ রয়েছে তার। নিজ নামে ও অন্যান্য আত্মীয়-স্বজনের নামে-বেনামে সম্পদ অর্জন করেছেন বলে দুদকের গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন সিদ্ধান্ত নেয়।

এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক খাদ্যমন্ত্রী এবং ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলামের বিষয়ে দুদক সূত্র জানায়, কামরুল ইসলাম নিজের নামে এবং স্ত্রী-সন্তানদের নামে দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে (২০০৯-১৪) আইন প্রতিমন্ত্রী থাকাকালে নি¤œ আদালতের বেশির ভাগ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন। তারপর দ্বিতীয় মেয়াদে (২০১৪-১৯) খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির মাধমে ব্রাজিল থেকে নি¤œমানের গম ক্রয় করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এছাড়া নিজ নামে রাজধানীর ৪৮/১ নম্বর আজগর লেনে চার তলা বাড়ি নির্মাণ, মিরপুর আবাসিক এলাকায় দুটি ফ্ল্যাট, নিজ নামে মিরপুর হাউজিং এস্টেটে ৪ কাঠা জমি, নিউ টাউনে ১০ কাঠা জমির পাশাপাশি দুটি টয়োটা ল্যান্ড ক্রজার গাড়ি রয়েছে তার (নম্বর-ঢাকা মেট্রো-ঘ, ১৫-৭৭০৭ এবং ঢাকা মেট্রো-ঘ, ১২-১৪৩৫)। তিনি ও তার অন্যান্য আত্মীয়-স্বজন নামে-বেনামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বর্হিভূত সম্পদের মালিক হয়েছেন। এছাড়া বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন বলেও দুদকের গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে ল²ীপুর জেলার রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন মেজু মেয়র পদে নির্বাচিত হওয়ার পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম করে স্বনামে ও তার পক্ষে অন্য ব্যক্তিদের নামে প্রচুর জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন করেছেন। রামগতি পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ না করে ভুয়া বিল ভাউচার দেখিয়ে বিল উত্তোলন ও বিভিন্ন বাজার ঘাট, নিজস্ব লোকের কাছে ইজারা দিয়ে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেন তিনি। তার নিজ নামে, স্ত্রী ও অন্যান্য আত্মীয় স্বজনের নামে-বেনামে সম্পদ অর্জন করেছেন মর্মে দুদকের গোয়েন্দা অনুসন্ধানে সত্যতা মিলেছে। এছাড়া নেত্রকোনা জেলার মদন পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করে ও স্বজনপ্রীতির মাধ্যমে দলীয়/বিভিন্ন আত্মীয়-স্বজনের মাধ্যমে অনিয়ম করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। মদন পৌরসভার হাট-বাজার ও স্ট্যান্ডগুলো যথাযথ নিয়ম অনুসরণ না করে ঘনিষ্টজনদের নামে ইজারা দিয়েছেন। তিনি ও তার ভাই মিলিতভাবে হাট-বাজার ও স্ট্যান্ডগুলোর ইজারার অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি মদন পৌরসভার একাধিক জমি কয়েক কোটি টাকা দিয়ে ক্রয় করেছেন এবং একাধিক স্থাপনা নির্মাণ করেছেন। গ্রামের বাড়িতে কোটি টাকা খরচ করে নির্মাণ করেছেন আলিশান বাড়ি। দুই কোটি টাকা দিয়ে নিজ বাড়িতে প্রায় ৫ একর জায়গা ক্রয় করেছেন বলে দুদকের গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় তার দুর্নীতির প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App