×

অপরাধ

বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিসে চাঁদাবাজি, তেজগাঁও থেকে গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৭:২১ পিএম

বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিসে চাঁদাবাজি, তেজগাঁও থেকে গ্রেপ্তার ২

ছবি: ভোরের কাগজ

রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিসে চাঁদাবাজির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা। গ্রেপ্তাররা হলো- বিল্লাল হোসেন (৪০) ও মো. রিপন (৩৪)। শুক্রবার (১৮ অক্টোবর) কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

তেজগাঁও থানায় বিল্লাল হোসেনে বিরুদ্ধে একটি মাদক মামলা ও রিপনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শনিবার (২০ অক্টোবর) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। 

থানা সূত্রে জানা গেছে, চাঁদাবাজির ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর মোহাম্মদ আবু মুছা নামে এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তেজগাঁও থানায় একটি মামলা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযোগকারী মোহাম্মদ আবু মুছা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ডিপিডিসি) অনুমোদিত প্রতিষ্ঠান খাজা গরীবে নেওয়াজ জেনারেটর অ্যান্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন সেন্টার ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পাওয়ারের (আইডিপি) প্রকল্প পরিচালক পদে কর্মরত। তার প্রতিষ্ঠান বিদ্যুৎ চুরি বন্ধে ও সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সরকারের অনুমোদিত মিটারগুলো আইডিপির অনুকূলে সংযোগ নেয়। পরবর্তীতে আইডিপি সংযোগগুলো সঠিকভাবে পরিচালনা করে দৈনন্দিন বিদ্যুৎ বিল আদায় করে সরকারকে পরিশোধ করে। তবে মামলায় এজাহারনামীয় ৩ জনসহ অজ্ঞাতনামা ১০-১২ জন আইডিপির নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ লাইন সংযোগ নেয়া ভোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে জোর করে প্রায় ২০ লাখ টাকা চাঁদা আদায় করে। তা সত্ত্বেও গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তারা আইডিপির তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজারের অফিসে এসে বিদ্যুতের লাইন চালানোর জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা তাদের দাবিকৃত চাঁদা না দিলে প্রতিষ্ঠান ও কর্মরত কর্মচারীদের বড় ধরনের ক্ষতির হুমকি দেয়। 

আরো পড়ুন: শ্রমিক লীগের সহ-সভাপতি পিন্টু গ্রেপ্তার

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় তদন্তে প্রাপ্ত আসামী বিল্লাল হোসেন ও রিপনকে গ্রেপ্তার করা হয়। 

অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন ও রিপনসহ এজাহার নামীয় আসামীরা কারওয়ান বাজার এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তাদের ভয়ে সাধারণ ব্যবসায়ীরা সবসময় ভীত ও আতঙ্কিত থাকে। সাধারণ ব্যবসায়ীরা উল্লেখিত আসামীদের চাঁদা না দিলে তারা নানা রকম ভয়ভীতি দেখানোসহ হুমকি দেয়।

উল্লেখ্য, চাঁদাবাজির এই মামলায় গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে মো. জসিম উদ্দিন ওরফে কারেন্ট জসিমকে নামে আরো একজনকে গ্রেপ্তার করেছিলো তেজগাঁও থানা পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেসবুক মেসেঞ্জার ডাউন, হচ্ছে সমস্যা

ফেসবুক মেসেঞ্জার ডাউন, হচ্ছে সমস্যা

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App