×

অপরাধ

রংধনুর চেয়ারম্যান রফিক ও নোমান গ্রুপের নুরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১০:২৩ পিএম

রংধনুর চেয়ারম্যান রফিক ও নোমান গ্রুপের নুরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রবিবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল মোহাম্মদ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক নূর-ই-আলম রফিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, রফিকুল ইসলাম ও অন্যান্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জাল-জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে আগে কেনা জমি বন্ধক দিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখা থেকে ২৭০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে।

আবেদনে আরো বলা হয়, রফিকুল ইসলাম যেকোনো সময় দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান নেবেন। অনুসন্ধানের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ করা কঠিন হবে। সুতরাং রফিকুল ইসলামের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।

অন্যদিকে নুরুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক সহিদুর রহমান। এতে বলা হয়, নুরুল ইসলাম একাধিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অবৈধভাবে ঋণ গ্রহণের মাধ্যমে ৭ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

আবেদনে আরো বলা হয়, অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App