×

অপরাধ

শামীম ওসমানসহ ৪১ জনের নামে হত্যাচেষ্টা মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৮:০৭ পিএম

শামীম ওসমানসহ ৪১ জনের নামে হত্যাচেষ্টা মামলা

এমপি একেএম শামীম ওসমান।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুর রশিদ (৫২) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, মঙ্গলবার (৩০ অক্টোবর) গভীর রাতে মামলাটি করা হলেও এর বিস্তারিত তথ্য বৃহস্পতিবার বিকেলে প্রকাশ পায়।

মামলার এজহার অনুযায়ী, সাবেক এমপি শামীম ওসমান ছাড়াও অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন হাজী, যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, আওয়ামী লীগ কর্মী মামুন, শাহ জালাল, নাসির, রবিন ফকির ও হামজা। 

বাদী মামলায় উল্লেখ করেছেন, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডে আন্দোলনের সময় আসামিরা ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালায়। তারা মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়িভাবে গুলি চালায়। 

অভিযোগে আরো বলা হয়, হামলার সময় বাদীর ডান হাতে গুলি লাগে এবং পরে তিনি স্ট্রোক করেন। তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। ৩১ জুলাই চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন, তবে বর্তমানে তিনি আবারো বাসায় চিকিৎসা নিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, আর্জেন্টিনার বড় জয়

বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, আর্জেন্টিনার বড় জয়

আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সেরা অর্জন: মেসি

আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সেরা অর্জন: মেসি

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App