×

অপরাধ

সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৫২ এএম

সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ

তদন্ত শেষে সরকারের নির্দেশে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য এবং বিগত আওয়ামী লীগ সরকারের মনোনীত মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (৬ নভেম্বর) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। তিনি বলেন, সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ।

এর আগে, ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে সাকিব, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছিল বিএফআইইউ। তদন্ত শেষে সরকারের নির্দেশে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

বর্তমানে সাকিব পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এই ঘটনার পর তার দেশে ফেরার সম্ভাবনা আরো কমে গেছে। সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার বিষয়টি নিয়েও এখন সংশয় সৃষ্টি হয়েছে। যদিও তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলার কথা ঘোষণা করেছিলেন, তবে এরপর তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতোমধ্যে তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যা মামলা দেয়া হয়েছে। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই তিনি অবসর নিতে চেয়েছিলেন, কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হয়নি।

আরো পড়ুন : ট্রাম্পের বিজয়ের রাতে পথে নেমেছেন সাকিব-শিশির 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App