×

অপরাধ

যৌথ অভিযানে অস্ত্র-মাদকসহ ইউপি চেয়ারম্যান আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম

যৌথ অভিযানে অস্ত্র-মাদকসহ ইউপি চেয়ারম্যান আটক

দেশীয় অস্ত্র ও মাদকসহ তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদকে আটক

খুলনায় নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদকে আটক করা হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) দুপুরে নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শুক্রবার (০৮ নভেম্বর) তেরখাদা উপজেলার সাচিয়াদহ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার তেরখাদা উপজেলার সাচিয়াদহ বাজার এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে চিহ্নিত মাদক কারবারি সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদকে আটক করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে ১৭০টি ইয়াবা ট্যাবলেট, একটি তালা কাটা মেশিন, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবার ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। এছাড়া তার নামে তেরখাদা থানায় দুইটি অস্ত্র ও মাদক মামলা আছে।

তাতে আরো বলা হয়, যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। মাদককারবারি বুলবুল অহমেদকে আটক করায় স্থানীয়রা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানান। পরবর্তীতে আইনি ব্যবস্থা নিতে তাকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল অভিযান চলমান থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App