×

অপরাধ

আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম

আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- শহরের কান্দিপাড়ার বাসিন্দা ও ওলামা সমন্বয় পরিষদের সভাপতি ক্বারী আনাছ মিয়া (৫৫), জেলা ভ্যান রিকশা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও পৌর এলাকার শিমরাইল কান্দির বাসিন্দা দুলাল মিয়া (৪৮), সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের শওকত মিয়া (২৭) ও ৪নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও শহরের উত্তর শেরপুরের বাসিন্দা সুমন মিয়া (৩৫)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তাররা সদর থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামি। সোমবার (১১ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: ফের রিমান্ডে সাবেক এমপি ফজলে করিম

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App