×

অপরাধ

খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে আলোচিত মামলার শুনানি পেছালো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম

খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে আলোচিত মামলার শুনানি পেছালো

ছবি: সংগৃহীত

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আবারও পিছিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৭শে নভেম্বর ধার্য করেছে আদালত।

বুধবার (২০ নভেম্বর) এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে এদিন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের এই নতুন তারিখ ধার্য করেন।

আদালতে খালেদা জিয়ার আইনজীবী তার পক্ষে হাজিরা দেন। আর অন্য আসামিদের মাঝে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আদালতে হাজির হয়েছিলেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে ২০০৮ সালে এই মামলাটি করা হয়েছিল। এই মামলার অভিযোগ ছিল– চুক্তিবদ্ধ কোম্পানি শর্ত ভেঙে সরকারের চোখের সামনে অতিরিক্ত এলাকায় কয়লা খনন করে রাষ্ট্রের ক্ষতি করেছে এবং খালেদা জিয়া রাষ্ট্রের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App