×

অপরাধ

বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় সাবেক মন্ত্রী মান্নানের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০১:০৭ পিএম

বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় সাবেক মন্ত্রী মান্নানের বিরুদ্ধে মামলা

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে। এছাড়া জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনসহ ৪৯ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রবিবার (১৭ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাত ৯টার দিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করে অফিসে আগুন লাগিয়ে দেয়। এ সময় অফিসে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি জ্বালিয়ে দেয়া হয়। এ ছাড়া অফিসে থাকা প্রায় ১ লাখ টাকা, ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায়।

আরো পড়ুন : আমি আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই: সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাদির বলেন, এটি একটি সাজানো মিথ্যা মামলা। বিএনপি নেতারা নিজেরা অগ্নিসংযোগ করে আমাদের নেতা কর্মীদের হয়রানি করে রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করছে।

জগন্নাথপুর থানার ওসি মো. মখলিছুর রহমান আকন্দ বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন, এমন অভিযোগে বিএনপির ইউনিয়ন সভাপতি একটি মামলা দায়ের করেছেন।

তিনি বলেন, মামলাটি বৃহস্পতিবার (২১ নভেম্বর) এফআইআর করে আদালতে পাঠানো হয়েছে। বাকিটা তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App