×

অপরাধ

ছাত্র-জনতার অভ্যুত্থান

জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা করা সেই নারী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম

জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা করা সেই নারী গ্রেপ্তার

আল আমিন ও কুলসুম বেগম। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় অভিযুক্ত বাদী কুলসুম বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে কক্সবাজার থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালিয়ে মিথ্যা মামলার বাদী কুলসুম বেগমকে আটক করা হয়। এ সময় রুহুল আমিন ও শফিকুল নামের দুই যুবককেও আটক করা হয়। বর্তমানে তারা আশুলিয়া থানায় রয়েছে। চালঞ্চ্যকর এই মামলার বাদীকে আটক করায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর কুলসুম বেগম তার জীবিত স্বামী আল আমিনকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

তিনি এজাহারে উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র-জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তার স্বামী মো. আল আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন। এ ব্যাপারে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করা হয়। পরে এটি ৮ নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। পরে এসব তথ্য গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলে আইনশৃঙ্খলা বাহিনী সিলেটের দক্ষিণ সুরমা থানা থেকে আল আমিনকে উদ্ধার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App