×

অপরাধ

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও এমপি জ্যাকব কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও এমপি জ্যাকব কারাগারে

ছবি : সংগৃহীত

রিমান্ড শেষে জামিন আবেদন নাকচ করে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ভোলার সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল জ্যাকবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় তাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়।  

এর আগে, গত ১৮ নভেম্বর উত্তরা এলাকা থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষায়িত ইউনিট ডিবি। পরদিন আদালতে তোলা হলে বাদীপক্ষের আইনজীবী ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

রিমান্ড শেষে মঙ্গলবার শুনানির জন্য কামরুল ইসলামকে আদালতে আনা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিনে ৩ দিনের রিমান্ড শেষে সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকেও জেল হাজতে পাঠানো হয়।  

আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় তাদের মক্কেলদের ফাঁসানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App