×

অপরাধ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তরুণীর গুলিবিদ্ধ লাশ

Icon

অধীর রাজবংশী, শ্রীনগর (মুন্সীগঞ্জ) থেকে

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১১:২২ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তরুণীর গুলিবিদ্ধ লাশ

পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি : ভোরের কাগজ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পড়ে আছে অজ্ঞাত তরুণীর গুলিবিদ্ধ মৃতদেহ। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস লাইনে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

মৃতদেহের পাশে থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটা-হাঁটি করতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। 

পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এলে মৃতদেহ উদ্ধার করা হবে।

শ্রীনগর থানার ওসি কাউয়ুম উদ্দিন চৌধুরী জানান, সিবিআই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসলে মৃতদেহ উদ্ধার করা হবে। এছাড়া আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনা উদঘাটনে কাজ শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App