×

অপরাধ

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বিরুদ্ধে দুর্নীতির মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বিরুদ্ধে দুর্নীতির মামলা

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে এ মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়।অনুসন্ধানে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি টাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানান দুদক মহাপরিচালক। 

নওফেলের মালিকানাধীন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে ৯৭ কোটি টাকা সন্দেহজনকভাবে উত্তোলন ও স্থানান্তরের প্রমাণ পেয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। এ কারণে মানিলন্ডারিং আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে সাবেক শিক্ষামন্ত্রী বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

এছাড়া তার স্ত্রী এমা ক্লেয়ার বার্টনের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App