×

অপরাধ

রূপালী ব্যাংক জিম্মি: ৩ ডাকাতের পরিচয় মিললো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম

রূপালী ব্যাংক জিম্মি: ৩ ডাকাতের পরিচয় মিললো

ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির ব্যর্থ চেষ্টার পর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করা তিন ডাকাতের পরিচয় মিলেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান।

তিনি বলেন, রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করা তিন ডাকাত কেরানীগঞ্জ মডেল থানার হেফাজতে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনজন তাদের নাম সাফায়েত, নীরব ও সিফাত বলেছে। নামগুলো সঠিক কি না যাচাই-বাছাই করা হচ্ছে।

আরো পড়ুন: ডাকাত দলের হাতে রূপালী ব্যাংক, গ্রাহকদের জিম্মি করে টাকা দাবি

সোহরাব আল হাসান আরো বলেন, এদের মধ্যে দুজনের বয়স ১৪ এবং একজনের বয়স ১৮ বছর বলে ধারণা করছি আমরা।

এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল ঘটনার সময় ব্যাংকে ছিলেন না। 

পরে এদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেন ডাকাতরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App