×

অপরাধ

সাবেক এমপি সোলায়মান ছেলুনের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ পিএম

সাবেক এমপি সোলায়মান ছেলুনের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া ব্যাংক হিসাব অবরুদ্ধের এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন।

আদালতের আদেশে অভিযুক্ত সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের অগ্রণী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক এবং জেলা সঞ্চয় অফিস চুয়াডাঙ্গার ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের হিসাব অবরুদ্ধ করা হয়।

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসব অবৈধ অর্থ ওই ব্যাংকগুলোর ৩৫টি হিসাবে জমা ও লেনদেন করা হয়েছে। 

দেশের বর্তমান বাস্তবতায় তিনি এসব অর্থ অন্যত্র সরিয়ে নেয়া, বিদেশে পাচার বা বেহাত করার চেষ্টা করছেন। কাজেই ওই ব্যাংক হিসাবগুলো এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করা প্রয়োজন বলে জানায় দুদক।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

ছাত্রদল-শিবির সংঘর্ষ: জকসু এজিএসসহ বেশ কয়েকজন আহত

ছাত্রদল-শিবির সংঘর্ষ: জকসু এজিএসসহ বেশ কয়েকজন আহত

কোটি টাকার পাহাড় গড়েও ব্রুনোকে পেল না আর্সেনাল

কোটি টাকার পাহাড় গড়েও ব্রুনোকে পেল না আর্সেনাল

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

ডা. শফিকুর রহমান জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App