×

অপরাধ

বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করবে কমিশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২০ পিএম

বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করবে কমিশন

ছবি: সংগৃহীত

নবগঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমান ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের পুনঃতদন্তের আশ্বাস দিয়ে বলেছেন, বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদর দফতরে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, একটি জাতীয় ইস্যু হওয়ায় মর্মান্তিক এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের মেধার সর্বোচ্চ ব্যবহার এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পুনঃতদন্ত শেষ করতে নিষ্ঠার সঙ্গে কাজ করবো। বিদ্রোহের ঘটনায় ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে আমরা অঙ্গীকারবদ্ধ।

গত ২৪ ডিসেম্বর গঠিত কমিশনকে বাংলাদেশ রাইফেলস (বিডিআর-বর্তমানে বিজিবি) হত্যাকাণ্ডের পুনঃতদন্তের জন্য ৯০ দিন সময় দেয়া হয়েছে। আলোচিত এ  ঘটনায়  ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। মর্মান্তিক এ ঘটনার সঙ্গে প্রাথমকিভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছে। তিন মাসের সময়সীমা বেঁধে দেয়া এ কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে  ঘটনার তদন্ত করবে।

কমিশনের অন্য ছয় সদস্য হলেন- মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান, বীরপ্রতীক, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App