×

অপরাধ

ফের রিমান্ডে হাসানুল হক ইনু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ এএম

ফের রিমান্ডে হাসানুল হক ইনু

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ছবি : ভোরের কাগজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মনির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর গুলশান থানায় করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (৩০ ডিসেম্বর) ইনুকে আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক আবু জাফর বিশ্বাস। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করে আসামিপক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড চেয়ে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এদিন ইনুর আইনজীবীরা শুনানিতে আদালতকে বলেন, রাজনৈতিক কারণে হাসানুল হক ইনুকে হয়রানি করার জন্য এ মামলায় আসামি করে রিমান্ড চাওয়া হয়েছে। এ মামলায় রিমান্ড না দেয়ার অনুুরোধ করছি, প্রয়োজনে জেলগেট জিজ্ঞাসাবাদ দেন। এসময় তদন্তে কর্মকর্তা আদালতে বলেন, আসামি ইনু হত্যা মামলায় ৯ নং আসামি। হত্যাকাণ্ডের সময় নীতি নির্ধারণী পর্যায়ে তার ভূমিকা ছিল। মামলার সত্য উদঘাটনের জন্য তার ১০ দিনের রিমান্ডে নেয়া প্রয়োজন। 

অন্যদিকে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ইনু এ মামলার এজাহারভুক্ত আসামি। ইনুদের মতো ১৪ দলীয় জোটের নেতাদের ইন্ধনে শেখ হাসিনা এতবড় গণহত্যা চালিয়েছেন। তাই তার রিমান্ড প্রার্থনা করছি। 

মামলার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি স্বরণীতে আন্দোলন চলাকালে মো. বাহাদুর হোসেন মনির রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। পরে মনিরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর নিহতের পিতা মো. আবু জাফর রাজধানীর গুলশান থানায় শেখ হাসিনাসহ ১০৫ জনকে এজাহারভুক্ত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আরো ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এদিকে, রাজধানীর যাত্রাবাড়ী, হাতিরঝিল, মিরপুর উত্তর পশ্চিমসহ একাধিক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খান, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম এবং চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে কবীর চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। 

আরো পড়ুন : ফের গ্রেপ্তার আনিসুল-ইনু-মেনন-সালমান-মামুন

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন আসিফ মাহমুদ

গণবিক্ষোভের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন আসিফ মাহমুদ

চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

নাহিদ ইসলাম চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

সৌদি আরবের দুই শহর লক্ষ্য করে হুুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের দুই শহর লক্ষ্য করে হুুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App