×

অপরাধ

সাবেক অর্থমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী ও হুইপসহ ১২৬ জনকে আসামি করে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫৬ পিএম

সাবেক অর্থমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী ও হুইপসহ ১২৬ জনকে আসামি করে মামলা

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের সাবেক  হুইপ  ইকবালুর রহিম এবং সাবেক দুই সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও শিবলী সাদিকসহ ১২৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দিনাজপুর জেলা আদালতে এ মামলা করা হয়। 

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন দুপুর আড়াইটায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলামের আদালতে বাদী হয়ে মামলাটি করেন জেলা সদর উপজেলার দাড়াইল গ্রামের মমতাজুর রহমানের স্ত্রী ও ভিকটিম মোবাশ্বের রহমানের মা মাহবুবা আক্তার। এই মামলা গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন ম্যাজিস্ট্রেট।

মামলার বিবরণীতে জানা যায়, গত ৪ আগস্ট দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং লাঠিসোঁটা নিয়ে মারপিট করেন। ওই হামলায় বাদীর ছেলে ভিকটিম মোবাশ্বের রহমানসহ আন্দোলনে অংশগ্রহণকারী কিছু সংখ্যক ছাত্র-জনতা গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন। 

বাদীর ছেলেকে ওই দিন আসামিরা সদর হাসপাতালে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করতে বাধা দেন। ফলে ভিকটিম মোবাশ্বের বাড়িতে থেকে ব্যক্তিগতভাবে চিকিৎসা নেন। এরপর গত ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত সদর হাসপাতালের বহিঃর্বিভাগে চিকিৎসা নেন তিনি। 

ওই ঘটনার পর ছেলে মোবাশ্বের অসুস্থ থাকায় বাদী মাহবুবা আক্তার কোনো মামলা দায়ের করতে পারেননি। দীর্ঘসময় চিকিৎসার পর ভিকটিম বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন। সেই ঘটনায় তার মা মাহবুবা আক্তার বাদী হয়ে এদিন দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১২৬ আসামির নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App