×

অপরাধ

নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ৩১৬২ কোটি টাকা লেনদেন, দুর্নীতির মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম

নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ৩১৬২ কোটি টাকা লেনদেন, দুর্নীতির মামলা

ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং ১৯ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচা কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ১১ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন নিক্সন চৌধুরী। নিজ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ৫৫ ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ৭১৫ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ৪০৮ টাকা জমা, ৬৮৬ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ১৮৩ টাকা উত্তোলন করেছেন তিনি। সবমিলিয়ে তার ১ হাজার ৪০২ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৫৯১ টাকা অস্বাভাবিক লেনদেন হয়েছে। অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন সাবেক এমপি।

দুদকের পরিচালক আরো বলেন, নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ৮ কোটি ৫ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একইসঙ্গে নিজ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭ ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ৮৮১ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ৫৫০ টাকা জমা, ৮৭৮ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৭৭০ টাকা উত্তোলন করেছেন তিনি। স্বামীর সহযোগিতায় মোট ১ হাজার ৭৬০ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৩২০ টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন স্ত্রী। অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন তিনিও।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App