×

অপরাধ

শিবলী রুবাইয়াত, শেখ শামসুদ্দিনসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম

শিবলী রুবাইয়াত, শেখ শামসুদ্দিনসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামসহ নয়জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

ওই সূত্র জানিয়েছে, ১৫-২০ দিন আগে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। একইসঙ্গে তারা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য ইমিগ্রেশনে ব্লক করে দেয়া হয়েছে।

অন্য আটজন হলেন- বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান ও রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব উর রহমান ও মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির এবং যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।

এই নয়জনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, বিএসইসিতে থাকাকালীন তারা শেয়ারবাজারে লুটপাটে সহায়তা ও অবৈধ সম্পদ অর্জন করেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App